26 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ১৮ জুন থেকে শুরু জাবির ভর্তি পরীক্ষা

১৮ জুন থেকে শুরু জাবির ভর্তি পরীক্ষা

ধর্ষণের অভিযোগে জাবি ছাত্র আজীবন বহিষ্কার

বিএনএ, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ জুন শুরু হয়ে এ পরীক্ষা ২২ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান।

বৃহস্পতিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আবু হাসান বলেন, “পরীক্ষা ১৮ থেকে ২২ জুনের মধ্যে হবে এবং আগের মতো শিফট পদ্ধতিতেই হবে। তবে কোন দিন কোন ইউনিটের পরীক্ষা হবে, সে সিদ্ধান্ত এখনও হয়নি। শিগগিরই বিজ্ঞপ্তি আকারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।”

এর আগে গত ৯ মে থেকে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত। এ বছর মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আলাদাভাবে অনলাইনে আবেদন করতে হবে।

বিএনএ/সানভীর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি