26.1 C
আবহাওয়া
৬:৩৯ পূর্বাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কংগ্রেসের কাছে ৮ হাজার ৭৬০ কোটি ডলার চাইলেন ট্রাম্প

কংগ্রেসের কাছে ৮ হাজার ৭৬০ কোটি ডলার চাইলেন ট্রাম্প


বিএনএ, বিশ্ব ডেস্ক :ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সাথে সম্পর্কিত ‘জরুরি প্রয়োজন’ মেটানোসহ কয়েকটি খাতের জন্য কংগ্রেসের কাছে ৮ হাজার ৭৬০ কোটি ডলার অনুমোদনের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগ বুধবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো এক চিঠিতে এই তহবিলের আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

এই অনুরোধটি এমন এক সময়ে করা হলো যার মাত্র এক দিন আগেই প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেস।

হোয়াইট হাউস জানিয়েছে, এই তহবিলের বেশিভাগ অর্থ, অর্থাৎ ৬ হাজার ৭০০ কোটি ডলার দেশটির প্রতিরক্ষা বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে।তবে এই প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

ইরান যুদ্ধের উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘এই অনুরোধের বেশিভাগ অংশই অপারেশন এপিক ফিউরি সম্পর্কিত জরুরি চাহিদা পূরণ করবে।এই অনুরোধের মধ্যে প্রায় ৩০০ মিলিয়ন ডলার মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় মার্কিন দূতাবাস ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে, তবে হোয়াইট হাউসের বাজেট অফিসের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সামরিক হামলার পর পেন্টাগনকে তাদের ‘মজুদ পুনর্গঠন’ করতে হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ