23 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

বিএনএ, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ কাওছার (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেলের দিকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় আমড়াগাছিয়া পাড়ায়। নিহতের দুই ভাই তিন বোনের মধ্যে সে সবার ছোট।

নিহতের সহকর্মী নাসির উদ্দিন জানান, আমরা কামরাঙ্গীরচর নয়া নগর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় কাওছার মেশিনের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার