23 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬ তম আসরের আবারও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এবারও তিনি কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। জব্বারের বলীখেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বিকেল ৪টায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় এবারের বলীখেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১২০ জন বলী অংশ নেন। বলীখেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

২০২৪ সালের ১১৫ তম আসরেও কুমিল্লার হোমনার বাঘা শরীফ চ্যাম্পিয়ন হন। এই আসরে রানার আপ হয়েছেন কুমিল্লারই আরেক বলী রাশেদ। শতবর্ষী এই বলীখেলায় ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার শাহজালাল বলী। আর রানারআপ হন চকরিয়ার তারিকুল ইসলাম (জীবন) বলী।

এবারের আসরে অংশ নিয়েছেন ১৪৭ জন বলী (কুস্তিগীর)। বাড়তি আকর্ষণ হিসেবে ছিল জাতীয় পর্যায়ের খেলোয়াড়েরাও। অংশ নিয়েছেন গত আসরের সেমিফাইনালিস্ট রাসেল, রাশেদ এবং সৃজন চাকমাও।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার