32 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় মৃত্যু কমেছে, ২৪ ঘন্টায় ৯৭৭ জন

করোনায় মৃত্যু কমেছে, ২৪ ঘন্টায় ৯৭৭ জন


বিএনএ বিশ্বডেস্ক : করোনায় সারা বিশ্বে  ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ৯৭৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৪৩ হাজার ১৯৯ জনে। এ ছাড়া শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৮ জন।এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৭৩৭ জনে।

সোমবার (২৫ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়, ১৬৮ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ৭৪ হাজার ৯০২ জনে। ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৪৬ জনের। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮১ লাখ ৩৭ হাজার ১৩৭ জনে।

বিশ্বে একদিনে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। আক্রান্তের তালিকায় আট নম্বরে থাকা দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ১০৯ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ১৩৩ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ১৮ হাজার ৩৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৭৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৪ লাখ ৬৫ হাজার ৩৫১ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ২২ হাজার ১৯৩ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ৮২১ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৭৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত