24 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৩০ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ৩০ মামলার আসামি গ্রেপ্তার


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের শীর্ষ মাদক কারবারি ও ৩০টি মামলার আসামি রেজাউল করিম ওরফে ডাইল করিমকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে আগ্রাবাদ মুহুরীপাড়া ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা এবং তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রেজাউল করিম চট্টগ্রামের শীর্ষ ও পুরাতন মাদক ব্যবসায়ী। একচেটিয়া মাদক ব্যবসার জন্য তাকে ‘ডাইলের ডন’বলা হয়। মাদক সরবরাহের জন্য তার আলাদা বাহিনী আছে। মাদক বিক্রির সুবাদে সে এলাকাভিত্তিক কাউন্টার করে মাদক সরবরাহ করে। তাকে গ্রেপ্তার করতে গেলেই সে বাহিনী নিয়ে হামলা করে। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রি শুরু করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০ টি মামলা রয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, রেজাউল করিম ওরফে ডাইল করিমকে শুক্রবার রাতে মুহুরীপাড়া ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক সরবরাহের জন্য তার আলাদা বাহিনী আছে। সে পাঠাও বাইকে চড়ে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দিচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিতেই সে পাঠাও ব্যবহার করছিল।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে