35 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ৪ শিক্ষানবিশ এএসপিকে অপসারণ

৪ শিক্ষানবিশ এএসপিকে অপসারণ


বিএনএ, ঢাকা : পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার।

বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

অপসারিত কর্মকর্তারা হলেন সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ ও তাহমিদ আহমেদ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ