25 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি রমজানের পবিত্রতা নষ্ট করছে: তথ্যমন্ত্রী

বিএনপি রমজানের পবিত্রতা নষ্ট করছে: তথ্যমন্ত্রী

বিএনপি রমজানের পবিত্রতা নষ্ট করছে: তথ্যমন্ত্রী

বিএনএ: পবিত্র রমজান মাসে এর আগে আমরা কখনো রাজনৈতিক আন্দোলন কর্মসূচি দিতে দেখিনি। কিন্তু বিএনপি রমজানেও কর্মসূচি ঘোষণা করেছে। এতে রমজানের মাহাত্ম্য, পবিত্রতা নষ্ট হয়েছে। এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজানে অতীতে আন্দোলন হয়নি। কিন্তু বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে, তারা রমজানের পবিত্রতা নষ্ট করছে, বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। রমজানেও বিএনপি মানুষকে স্বস্তি দিতে চায় না। ভোগান্তি সৃষ্টির জন্য রমজানেও কর্মসূচি দিয়েছে।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়ায়। সব পণ্যের মজুত প্রয়োজনের চেয়ে বেশি আছে। চাল, গম মজুত আছে ২০ লাখ টন। এরপরও ব্যবসায়ীরা পণ্যের মূল্য বাড়াচ্ছে।’

সংকট যাতে তৈরি না হয় সে জন্য বিভিন্ন সংস্থা সক্রিয় রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এখানে গণমাধ্যমের একটি ভূমিকা রয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম বেড়েছে। ইউরোপে কোনো কোনো পণ্যের সংকট চলছে, আমাদের তা হয়নি। ফলে দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই, প্রয়োজনে শাস্তির বিধান করা হবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের