28 C
আবহাওয়া
১:০০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গণহত্যা দিবসে জাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

গণহত্যা দিবসে জাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

গণহত্যা দিবসে জাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

বিএনএ, জাবি:  ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জলন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ শেখ মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ এ কর্মসূচীতে অংশ নেন। মোমবাতি প্রজ্জলন কর্মসূচীতে মুঠোফোনের মাধ্যমে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ২৫শে মার্চের কালো রাতকে বাংলাদেশে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। এটা শুধু দেশের মধ্যেই নয়, বরং আন্তর্জাতিকভাবে এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের দাবি জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর শিক্ষক সমিতি মোমবাতি প্রজ্জলন করেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেনের নেতৃত্বে শিক্ষকরা এ কর্মসূচীতে অংশ নেন। এছাড়াও মোমবাতি প্রজ্জলন করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং।

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী