29 C
আবহাওয়া
৭:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ সময় দৌড়ে পালিয়ে যান আরও এক নারী মাদককারবারী।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের মো. জাফর আলমের ছেলে মো. সরওয়ার কামাল (২২) ও মৃত গুরা মিয়ার মেয়ে রশিদা বেগম (৫৯)। পালিয়ে যাওয়া অন্য আসামি হলেন- রোজিনা বেগম (৩৮)। মূলত তিনিই সীমান্তবর্তী এলাকা চৌদ্দগ্রাম থেকে গাঁজা সরবরাহ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নগরের সিনেমা প্যালেস মোড় এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে- এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন লোকজনকে তল্লাশির একপর্যায়ে এক নারী ও এক পুরুষ পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে হাতে থাকা তিনটি বাজারের ব্যাগ থেকে ১০ কেজি ওজনের গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা নিয়ে কক্সবাজার যাওয়ার পথে সিনেমা প্যালেস মোড়ে বৃদ্ধাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দশ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী