25 C
আবহাওয়া
৯:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » অপি করিমের বাবা আর নেই

অপি করিমের বাবা আর নেই

অপি

বিনোদন ডেস্ক: অভিনেত্রী অপি করিমের বাবা বিশিষ্ট কবি ও লেখক সৈয়দ আব্দুল করিম মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। বুধবার (২৪ মার্চ) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অপির স্বামী স্থপতি এনামুল করিম নির্ঝর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বাদ জোহর স্থানীয় মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে সৈয়দ আবদুল করিমকে সমাহিত করা হবে।

সৈয়দ আবদুল করিম বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। মৌলিক লেখনির পাশাপাশি তিনি অনেক নরওয়েজীয় শিশুসাহিত্য অনুবাদ করেছেন।

অপি করিম বিশিষ্ট বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। অপি করিম ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করেন। তিনি বাংলা টেলিভিশন নাটকে এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের