26 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ী নিহত

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ী নিহত

নিহত

বিএনএ, সীতাকুণ্ড (চট্টগ্রাম):  চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় মো.আবুল হাসেম (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার(২৫ মার্চ) সকাল পৌনে ৮ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুল আহাম্মদ জুট মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মসজিদ্দ্যা এলাকার আবদুল হামিদের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মো. বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সকালে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী কাভার্ডভ্যান ব্যবসায়ী আবুল হাসেমকে চাপা দেয়। এতে কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিএনএ/ সবুজ শর্মা শাকিল, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের