25 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ

নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ


বিএনএ, বিশ্বডেস্ক : নেপালের উপ প্রধানমন্ত্রী এবং আরও তিন মন্ত্রী ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কমল দাহাল (প্রচন্ড) বিরোধী দল হতে নতুন প্রেসিডেন্ট নেওয়ার ঘোষণার পর থেকেই এমন সিদ্ধান্তের কথা জানালেন তারা ।

খবরে বলা হচ্ছে, দেশটির উপ প্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন ( সাবেক জ্বালানী, পানি ও সেচ মন্ত্রী), নগর উন্নয়ন, বিচার বিষয়কসহ এক কনিষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেন।

এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় লিংডেন বলেন, যে জোটের অধীনে আমরা দায়িত্ব নিয়েছিলাম সেটি তার অবস্থানে আর নেই। আমাদের এই সরকারের সঙ্গে থাকা সঠিক সিদ্ধান্ত হবেনা।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী কমল দাহাল বিরোধী দল নেপালি কংগ্রেস পার্টির রাম চন্দ্র পাউদেলকে আগামী মাসের নতুন রাষ্ট্রপতি নির্বাচনে মনোয়ন দেওয়ার ঘোষণা দেন। এর আগে কথা ছিল তার জোটের ইউনিফাইড মার্কসিস্ট লেলিনিস্ট (ইউএমএল) হতে মনোয়ন দেওয়ার। তার এ সিদ্ধান্তের বিষয়ে  কারণ সম্পর্কে কিছু বলেননি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন