24 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বিপদজনক বাঁক সরালেন ইউএনও

বোয়ালখালীতে বিপদজনক বাঁক সরালেন ইউএনও

বোয়ালখালীতে বিপদজনক বাঁক সরালেন ইউএনও

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): বোয়ালখালী উপজেলার মুরাদ মুন্সির হাটে সড়কের বাঁকে থাকা দোকানের জন্য গতি শ্লথ করতে হয় রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ ফায়ার সার্ভিসের গাড়িকে। জরুরি যাতায়াত থমকে যায় এই বাঁকে। বিপদজনক বাঁকটির কারণে যানজটসহ নিত্য ভোগান্তি পোহাতে হয় জনসাধারণকে। সড়ক ঘেঁষে রয়েছে দোকান। ফলে ফুটপাতও নেই এই সড়কের বাঁকে।

বিষয়টি নজরে আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন সড়কের বাঁকে থাকা স্থাপনা সরিয়ে নিতে বলেন স্থানীয় ব্যবসায়ীকে। সেই আহবানে সাড়া দিয়েছেন ওই দোকানদারও। তারপরও নিয়মিত তদারকি করছেন ইউএনও।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) আবারো স্থাপনা সরিয়ে নেওয়ার বিষয়ে সরজমিনে খোঁজ খবর নেন ইউএনও। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের অভিযোগ ছিলো। এমনিতে সড়কের পাশে জায়গা রাখতে হয়। একেবারে সড়ক ঘেঁষে স্থাপনা করার নিয়ম নেই। এ ধরণের স্থাপনা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এছাড়া জরুরি যাতায়াতে বাধাসৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর বাঁক থেকে দোকান সরানো হল। এতে গাড়ি ও জন চলাচলে ভোগান্তি কমবে।

বিএনএ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!