28 C
আবহাওয়া
৬:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সেদিন খালেদা জিয়ার আচরণ ছিল সন্দেহজনক: হানিফ

সেদিন খালেদা জিয়ার আচরণ ছিল সন্দেহজনক: হানিফ

সেদিন খালেদা জিয়ার আচরণ ছিল সন্দেহজনক: হানিফ

বিএনএ: আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলতে পিলখানায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এ মন্তব্য করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, সেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আচরণ ছিল সন্দেহজনক।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়া সচরাচর সকালে ঘুম থেকে ওঠেন না। কিন্তু বিডিআর বিদ্রোহের দিন সকালে ঘুম থেকে উঠে গাড়িতে করে দুই দিনের জন্য কোথায় যেন চলে যান। এ ছাড়া লন্ডন থেকে তার সঙ্গে তারেক রহমান একাধিকবার ফোনে কথা বলেছেন।

তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না, এ ঘটনার পেছনে তাদের ষড়যন্ত্র রয়েছে। কারণ নতুন সরকার গঠনের মাত্র ৫০ দিনের মাথায় এ ধরনের ঘটনা ঘটেছিল। এটা সরকারকে উৎখাত বা আঘাত করার লক্ষ্যে ঘটানো হয়েছিল।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, পিলখানা ট্র্যাজেডি মামলার চূড়ান্ত রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। আশা করি, এ বছরের মধ্যেই চূড়ান্ত রায় কার্যকর হবে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে। পিলখানা ট্র্যাজেডির ভয়াবহ নৃশংসতার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলার একসঙ্গে বিচার শুরু হয়। বিচারিক আদালত ও হাইকোর্ট দুই জায়গাতেই হত্যা মামলার বিচার শেষ হয়েছে। এখন আপিল বিভাগে চূড়ান্ত আইনি লড়াইয়ের অপেক্ষা।

তবে নিম্ন আদালতে ১৪ বছর ধরে ঝুলে আছে বিস্ফোরক আইনে করা মামলাটি। ফলে হত্যা ও বিদ্রোহ মামলায় খালাস মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না অনেক আসামি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত