25 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ড্রোনবাহী জাহাজ উদ্বোধন করতে যাচ্ছে ইরান

ড্রোনবাহী জাহাজ উদ্বোধন করতে যাচ্ছে ইরান


বিএনএ, বিশ্বডেস্ব : খুব শিগগিরই ইরান ড্রোনবাহী জাহাজ উদ্বোধন করবে বলে জানিয়েছে দেশটির আইআরজিসি’র নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙ্গসিরি। ড্রোনবাহী এই জাহাজের নাম দেওয়া হয়েছে ‘শহীদ বাহমান বাকেরি’।

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। এছাড়া শহীদ সোলাইমানি-২ নামের একটি জাহাজের নির্মাণ কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন এই কমান্ডার।

তাঙ্গসিরি নতুন জাহাজগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, এসব জাহাজ রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এসব জাহাজে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র বসানো হবে।

তিনি বলেন, পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী সরিয়ে নিয়েছে আমেরিকা। আমেরিকা স্বীকার করেছে যে, বিমানবাহী রণতরী মোতায়েন করে ভয় ও আতঙ্ক সৃষ্টির যে কৌশল তারা অনুসরণ করছিল তা এখানে ব্যর্থ হয়েছে। কোনো কাজেই আসেনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন