25 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি পুতিন

ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি পুতিন

ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি পুতিন

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ আলোচনা হবে বেলারুশে। এদিকে রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে৷

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের মিনস্কে তাদের একটি প্রতিনিধি দল পাঠাতে রাজি আছে৷ এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব দেন৷ পেসকভ বলেন, ‘‘জেলেনস্কির প্রস্তাবের প্রেক্ষিতে ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির প্রশাসনিক পর্যায়ের প্রতিনিধিদের একটি দল পাঠাতে প্রস্তুত ভ্লাদিমির পুতিন৷’’

আলোচনার জন্য পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সম্ভাব্য নিরাপদ ভেন্যু নিয়ে কথা বলেছেন বলেও জানা গেছে৷

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ এ সময় জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে জোর দেন৷ জবাবে পুতিন জানান, তিনি উচ্চ পর্যায়ে আলোচনার দুয়ার খোলা রেখেছেন৷

শুক্রবার ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের এলাকায় পৌঁছায় রুশ বাহিনী৷ তারা শহরটিতে মিসাইল হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ৷

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন