25 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মাঝ সমুদ্রে আটকে আছে সেন্টমার্টিনগামী এমভি বে ওয়ান

মাঝ সমুদ্রে আটকে আছে সেন্টমার্টিনগামী এমভি বে ওয়ান

চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে চলাচলকারী বে-ওয়ান ক্রুজ শিপের

বিএনএ ডেস্ক: ৮০০ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী এমভি বে ওয়ান( MV Bay One Cruise Ship) জাহাজটি বর্তমানে চট্টগ্রামের সমুদ্র উপকূল থেকে ১৭ নটিক্যাল মাইল দূরে মাঝ সমুদ্রেই নোঙর করা আছে। বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) রাতে ইঞ্জিন রুমে আগুন লাগার পর থেকে এটি চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়ার মাঝামাঝি এলাকায় নোঙর করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন জাহাজে থাকা মানবাধিকার নেতা আমিনুল হক বাবু।

চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটের বে-ওয়ান ক্রুজ শিপে আগুন!
MV Bay One

তিনি বলেন, শুক্রবার(২৫ফেব্রুয়ারি) ‘সকাল ৮ টার দিকে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে যাত্রীদের নিয়ে চট্টগ্রামে ফিরে যাবে। রাতে কোনো উদ্ধারকারী জাহাজ আসেনি। তবে রাত সাড়ে ৩ টার দিকে কোস্টগার্ডের একটি টহল জাহাজ আসে। বর্তমানে বে ওয়ানের পাশেই এটি অবস্থান করছে। জাহাজ কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণের পর সেন্টমার্টিন যাত্রা করতে চাইলেও, যাত্রীরা তাতে রাজি হননি।’

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রামের বাঁশখালী ও কুতুবদিয়ার মাঝামাঝি বঙ্গোপসাগরে পৌঁছালে জাহাজটিতে আগুন লাগে।

বে ওয়ানের চট্টগ্রাম অফিসের প্রকৌশলী মইন উদ্দিন জানান, রাত সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে জাহাজের ইঞ্জিনরুমে আগুন লাগে। জাহাজে প্রশিক্ষিত লোকজন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি জানান, হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। এমভি বে ওয়ান জাহাজও অক্ষত আছে। তবে জাহাজের সার্বিক অবস্থা প্রকৌশলীরা তদারকি করছেন। ইঞ্জিন ঠান্ডা হলে ফের যাত্রা শুরু হবে।

পড়ুন আগের নিউজ : চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটের বে-ওয়ান ক্রুজ শিপে আগুন!

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের