24 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জানেন! বিশ্বের বড় ক্রিকেট স্টেডিয়ামে কি কি আছে?

জানেন! বিশ্বের বড় ক্রিকেট স্টেডিয়ামে কি কি আছে?

স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক: ভারতের আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে সফররত ইংল্যান্ড ও ভারতের টেস্ট খেলা চলছে।  কিন্তু খেলার আগে দু দলের খেলোয়াড়রা রীতিমত মুগ্ধ নবনির্মিত স্টেডিয়ামটির সৌন্দর্যে। সরদার প্যাটেল স্টেডিয়াম নামেও পরিচিত এই স্টেডিয়ামটি গুজরাটের আহমেদাবাদ শহরে সম্প্রতি পুন:নির্মাণ করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি)-এর টেস্টের আগেই ভারত ও ইংল্যান্ড দলের খেলোয়াড়দের স্টেডিয়াম সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। তবে ১ লাখ ১০ হাজার দর্শকের ধারণক্ষমতা থাকলেও করোনা পরিস্থিতির জন্য এবার ৫৫ হাজার দর্শককে খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে। ২০১৫ সালে পুন:নির্মাণের কাজ শুরুর পর এটিই স্টেডিয়ামটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

আর দিবা রাত্রির এই ম্যাচে খেলা হচ্ছে গোলাপি বল দিয়ে। স্টেডিয়াম দেখে মুগ্ধ হওয়া দু দলের খেলোয়াড়রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।বিশাল এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে ৬৩ একর জমির উপর এবং চারদিক থেকে স্টেডিয়ামটিতে প্রবেশ করা যাবে। এতে অনেকগুলো ড্রেসিং রুম, ইনডোর প্রাকটিস পিচ, আউটডোর পিচ, এমনকি ৪০ জন অ্যাথলেটের থাকার উপযোগী একটি ডরমিটরিও আছে। এছাড়া কোচ, ফিজিও ও ট্রেনারদের জন্যও আলাদা জায়গা আছে।

এর আগে স্টেডিয়ামটি যখন ভেঙ্গে ফেলে নতুন করে নির্মাণ শুরু হয় তার আগে এখানে ৫৪ হাজার দর্শকের ধারণ ক্ষমতা ছিলো। স্টেডিয়ামটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে বাধাহীনভাবে দর্শকরা পিচ দেখতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন এখানে রয়েছে সর্বাধুনিক ড্রেনেজ ব্যবস্থা যাতে করে বৃষ্টি হলে দ্রুত মাঠ শুকিয়ে যায় ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশংকা অনেক কমে যাবে। এলইডি লাইট সংযোজন করা হয়েছে পুরো ছাদ জুড়ে যা বাড়িয়েছে নান্দনিকতা। স্টেডিয়ামটি এমন ভাবে করা হয়েছে যাতে যে কোনো জায়গা থেকে একই ধরনের মনে হবে পিচ এরিয়াকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে