25 C
আবহাওয়া
৭:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাস ছাড়া আপিল বিভাগে যাওয়া যাবে না

পাস ছাড়া আপিল বিভাগে যাওয়া যাবে না

সুপ্রিমকোর্ট

আদালত প্রতিবেদক: প্রবেশ পাস ছাড়া আগামী ১ ফেব্রুয়ারি থেকে কোনো বিচারপ্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশে করতে পারবেন না। অনলাইনে নির্দেশিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনের মাধ্যমে এই পাস সংগ্রহ করতে হবে।

বুধবার (২৫ জানুয়ারি) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতিত প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

বিচারপ্রার্থী সংযুক্ত ব্যবহার বিধি অনুসরণপূর্বক স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপিল বিভাগের এই পাস সংগ্রহ করতে পারবেন। এরপর সেটি ব্যবহার করে আপিল বিভাগের এজলাসে প্রবেশ করতে পারবেন।

বিএনএনিউজ২৪/ এসবি/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন