31 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » অবশেষে বিয়ের পিঁড়িতে নায়িকা একা

অবশেষে বিয়ের পিঁড়িতে নায়িকা একা

নায়িকা একা

বিনোদন ডেস্ক: অবশেষে বিয়ে করলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী একা। ১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। কিন্তু চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অন্তরালে চলে যান তিনি।

গণমাধ্যম থেকে দূরে থাকা একা জানালেন তিনি বিয়ে করেছেন। সম্প্রতি এই অভিনেত্রী বলেন, ‘ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাবো।’

একা জানান, তার স্বামী এখন দেশের বাইরে। দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন তিনি সবিস্তারে কিছুই জানাতে আগ্রহী নন।

দীর্ঘদিন অন্তরালে থাকার কারণও জানিয়েছেন অভিনেত্রী। বলেন, ‘আমি পড়াশোনার জন্য লন্ডন চলে গিয়েছিলাম। সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে আমি এডিটিং এর ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিং এর ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি, এখনো আছি।’

শাহিদা আরবী সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নায়িকা একার।পরের বছরই প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। এ সিনেমা পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াৎ। একা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলা হাওয়া’। কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি। সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতন ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন অভিনেত্রী একা। এরপর জেল ও পরে জামিন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী