25 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দিনাজপুরে মোটরসাইকেল-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত-২

দিনাজপুরে মোটরসাইকেল-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত-২

দিনাজপুরে মোটরসাইকেল-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত-২

বিএনএ, দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলিতে পিকআপ ভ্যান আর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। উপজেলার হিলি বোয়াদাড়ের নওনা পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মকছেদপুর বানিয়াল পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০) ও একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২৪)।

হাকিমপুর থানা ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, ২ ব্যক্তি হিলি থেকে মোটরসাইকেলে করে বদরগঞ্জে যাওয়ার পথে সোমবার দদুপুর দুইটার দিকে বোয়ালদাড়ের নওনা পাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/এস শাহী,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন