29 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » ৭ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে রাবি

৭ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে রাবি


বিএনএ, রাবি : শীতকালীন ছুটি উপলক্ষ্যে ৭ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। তবে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে ১০ দিন বন্ধ থাকবে রাবি। সে জন্য ২৯ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এই ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি বলেন, ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৭ জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষিত হওয়ায় ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম চলবে। ছুটি শেষে সার্বিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

হল খোলা রাখা হবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শীতকালীন ছুটিতে আবাসিক হলগুলো যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ সৈয়দ সাকিব/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ?