29 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

বঙ্গবন্ধু প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

বঙ্গবন্ধু প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

‘বঙ্গবন্ধু ৬ষ্ঠ প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশীপ-২০২০’ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ৫টি স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।

এছাড়া বাংলাদেশ আনসার ৫টি স্বর্ণপদকসহ মোট ১২টি পদক পেয়ে প্রথম রানার্সআপ এবং বাংলাদেশ সেনাবাহিনী ২টি স্বর্ণপদকসহ মোট ১৩টি পদক পেয়ে দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ আনসারসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ আনসার ও ফেন্সিং ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!