32 C
আবহাওয়া
৫:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। সকাল ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল খলিল (৪০), মো রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), সপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আব্দুল খলিলের ৯৫ শতাংশ দগ্ধ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ দগ্ধ, মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল