21 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বাসসের নতুন পরিচালনা বোর্ড গঠন

বাসসের নতুন পরিচালনা বোর্ড গঠন

বাসসের নতুন পরিচালনা বোর্ড গঠন

বিএনএ, ঢাকা: সাবেক তথ্য কমিশনার মরতুজা আহমদকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের বাংলাদেশ সংবাদ সংস্থা আইন অনুসারে আগামী তিন বছর এই সংস্থার কর্ম পরিচালনার দায়িত্ব পালনের জন্য গণমাধ্যম ও সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে সাবেক তথ্য কমিশনার মরতুজা আহমদের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। মরতুজা আহমদ একজন সাবেক সচিব।

বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ তার পদাধিকারবলে বাসস পরিচালনা বোর্ডের ডি–ফ্যাক্টো সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালস করবেন। বাসস বোর্ডে প্রতিনিধিত্ব করবেন– দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দ্য পিপলস লাইফ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং ৭১ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক।

বোর্ডে সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন– যুগ্ম সচিব (প্রেস) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (পিআইও)। বোর্ডে বার্তা সংস্থা সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিত্ব করবেন– বাসসের বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী