28 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

অভিনেতা মাহমুদ সাজ্জাদ অার নেই।

বিএনএ, ঢাকা : জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই।রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিকাল সাড়ে ৩টায়  তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

অভিনেতার ভাই ম. হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। তখন থেকে সেখানে ৫৪ দিন আইসিউইতে ছিলেন এই অভিনেতা।

মাহমুদ সাজ্জাদ প্রথম অভিনয় করেন জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমায়। এরপর খান আতাউর রহমান পরিচালিত ঝড়ের পাখি, আপন পর, আজিজ আজহারের চোখের জলেসহ আরও কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

বিটিভির সাড়া জাগানো নাটক সকাল-সন্ধ্যা তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক।৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ নাট্যচক্র নাট্যদলের সঙ্গে জড়িত আছেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে।

 

বিএনএ/ রিপন রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী