24 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহে ১৬ লাখ ভোক্তার অধিকার নিশ্চিতে কর্মরত দুইজন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার। মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে অভিযান চালায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম।

অভিযানে তদারকি সময় ডিম, মুরগী, বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ক্রয় রসিদ ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে অসামঞ্জস্যতা থাকায় ও হালনাগাদ বিহীন মূল্য তালিকা প্রদর্শন করায় ‘মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স ‘ নামক ডিমের পাইকারি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, স্টেশন রোড, পাহাড়তলী রেলওয়ে বাজারে অবস্থিত ‘মেসার্স শাহ পরান স্টোর’ নামক চালের পাইকারী দোকানে; বিভিন্ন কোম্পানির বস্তায় নিজেরাই চাল বস্তাজাত করে (বিশেষত ‘মেসার্স হাজী আব্দুর রহমান অটোমেটিক রাইস মিল’ এর বস্তা ব্যবহার করে) বিক্রয় করায় ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনায় করেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে