28 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফজলে করিম ৫ মামলায় শোন অ্যারেস্ট

ফজলে করিম ৫ মামলায় শোন অ্যারেস্ট

ফজলে করিম ৫ মামলায় শোন অ্যারেস্ট

বিএনএ, চট্টগ্রাম: রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে নগরের তিনটি হত্যা মামলা সহ ৫ মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট নুরুল হারুন এর আদালত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এর আদালত আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়,এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট ভবনে আনা হয়। ভবনের নিজ থেকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হয়।
আদালতে প্রবেশর মুখে থেকে আদালতে চারপাশে শত শত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আদালতের প্রবেশ মুখে পুলিশের বাধা থাকলেও ১০ থেকে ১২ জন যুবক আদালত ভবনে চলে যায়। সেখানে নানা ধরণের পোস্টার নিয়ে তারা এবিএম ফজলে করিমের ফাঁসির দাবিতে আদালতে বিক্ষোভ করে।

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (প্রশিকিউশন) মো. মফিজ উদ্দীন বলেন, নগরের পাঁচলাইশ, চান্দগাঁও, চকবাজার থানার তিনটি হত্যা মামলায়য় ফজলে করিমকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, রাউজান থানায় মুনিরীয়া দায়ের করা দুই মামলায় এবিএম ফজলে করিমকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুইটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

উল্লেখ্য,গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় তাকে। পরে গত ১৯ সেপ্টেম্বর এবিএম ফজলে করিম চৌধুরীকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু