27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হাতিরঝিলে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার

হাতিরঝিলে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার

ঢামেকে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে মধুবাগ সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কারিবেল হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘মৃত ব‍্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় জানা যেতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

বিএনএনিউজ২৪/ আহা/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ