24 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদপুরে আ’লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

চাঁদপুরে আ’লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা


বিএনএ, চাঁদপুর : চাঁদপুরে বাসায় ঢুকে আওয়ামী লীগ নেতা রফিক উল্লাহ কোম্পানিকে (৭০) হত্যা করেছে দুর্বৃত্ত। শনিবার (২৪ সেপ্টম্বর) সন্ধ্যায় নতুনবাজারস্থ সফিনা বোর্ডিংয়ের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল্লাহ চাঁদপুরের হেদায়েত উল্লাহ কোম্পানীর পুত্র ও শহীদ জাবেদের ছোট ভাই। তারা ৪ ভাই ও ৩ বোন।

নিহতের ছোট ভাই মো. নাসিরউল্লাহ্ জানান, শনিবার মাগরিবের নামাজের পর বড় ভাইয়ের খুন হওয়ার খবর পাই। বাড়িতে গিয়ে দেখি আমাদের বাড়ির দোতলায় নিজ কক্ষে ভাইয়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। সঙ্গে-সঙ্গে আমরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসি।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও সদর সার্কেল আসিফ মহিউদ্দিন হাসপাতালে ছুটে আসেন। সুদীপ্ত রায় জানান, আমরা প্রাথমিকভাবে খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে অধিকতার তদন্ত করে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে