24 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মুরগির বাচ্চা নিয়ে ঝগড়া, প্রাণ গেল বৃদ্ধের

মুরগির বাচ্চা নিয়ে ঝগড়া, প্রাণ গেল বৃদ্ধের

মুরগির বাচ্চা নিয়ে ঝগড়া, প্রাণ গেল বৃদ্ধের

বিএনএ,নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে মুরগির বাচ্চা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আহত এক বৃদ্ধের মৃত্যু্ হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের কিশোর মজুমদার ও তার ছেলে সৌরভ মজুমদার।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত দিলীপ সাহা (৬০) উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের মৃত হর লাল চন্দ্র সাহার ছেলে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগির বাচ্চাকে মারধরকে কেন্দ্র করে গত ১৩ সেপ্টেম্বর মৃত দিলীপ সাহার সাথে প্রতিবেশী কিশোর মজুমদার ও তার ছেলে সৌরভ মজুমদারের বাকবিতণ্ডা ও মারামারি হয়। এসময় প্রতিপক্ষের মারধরে দিলীপ সাহা গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নিউরোলোজি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক এই ঘটনায় পুলিশ অভিযুক্ত কিশোর মজুমদার ও তার ছেলে সৌরভ মজুমদারকে গ্রেফতার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ গিয়াস উদ্দিন রনি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে