বিএনএ ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ৫ আগস্ট ঘটিয়েছে ‘কালো শক্তি’ জামায়াত। এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তিনি দাবি করেন, এই সংগঠন দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে।
তাঁর ভাষায়, যারা ৫ আগস্টের ঘটনার জন্য দায়ী, তারা কোনো রাজনৈতিক নেতা নয়, তারা কেবল অভিনেতা। দেশের মানুষ এখন বুঝে ফেলেছে, এরা রাজাকারের বংশধর। তারা অর্থ-বিত্ত দিয়ে তরুণ সমাজকে প্রলুব্ধ করছে।
তিনি বলেন, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে, এটাই দেশের জনগণের ইচ্ছা।
ফজলুর রহমান জানান, বিএনপি দেশবাসীর আস্থার প্রতীক। তিনি মনে করেন, জনগণ জানে কারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর কারা দেশের ভবিষ্যতের জন্য হুমকি।
বিএনএ/ ওজি/শাম্মী
![]()

