31 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » স্ত্রীর সঙ্গে অভিমান, স্বামীর আত্মহত্যা

স্ত্রীর সঙ্গে অভিমান, স্বামীর আত্মহত্যা


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আলিফ উদ্দিন (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। তিনি উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাবেক ইউপি সদস্য মো. ইসমাঈল বলেন, স্ত্রীর সাথে কয়েক মাস ধরে আলিফ উদ্দিনের মনোমালিন্য চলছিল। যতটুকু জেনেছি স্ত্রীর সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবে সে সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। ঘরের আড়ার সাথে রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। আলিফ উদ্দিন পেশায় দিনমজুর ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,বিষয়টি জেনে খোঁজ খবর নিচ্ছি।

বিএনএ/শাহীন,ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী