24 C
আবহাওয়া
১২:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রাশিয়া নিযুক্ত শহরের প্রধান গাড়ি বোমায় নিহত

দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রাশিয়া নিযুক্ত শহরের প্রধান গাড়ি বোমায় নিহত

রাশিয়া নিযুক্ত শহরের প্রধান গাড়ি বোমায় নিহত

দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রাশিয়া নিযুক্ত মাইখাইলিভকা  শহরের প্রধান ইভান সুশকো দখলকৃত অঞ্চল জাপোরিঝিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। মস্কো-সমর্থিত আঞ্চলিক প্রশাসনের একজন সদস্য বুধবার(২৪আগস্ট) এ তথ্য জানান।খবর মস্কো টাইমস।

সাম্প্রতিক সময়গুলোতে রাশিয়া অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলোতে রাশিয়াপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে আত্মঘাতি ও গাড়ি বোমা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ঘটনায় শহরের প্রধান ইভান সুশকো নিহত হন।

“গাড়ির সিটের নিচে একটি বিস্ফোরক যন্ত্র রাখা হয়েছিল,” জাপোরিঝিয়া-এর রাশিয়ান-নিযুক্ত প্রশাসনের সদস্য ভ্লাদিমির রোগভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন।

রোগভ বলেন, “ইভান সুশকো বিস্ফোরণে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।”

একইদিন রাশিয়া নিযুক্ত খেরসন অঞ্চলের কর্মকর্তা ইগর টেলিগিনের ওপর একটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। যদিও তিনি ভাগ্যক্রমে বেঁচে যান।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার