31 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নতুন ইনিংসে ক্রিকেটার মুনিম শাহরিয়ার

নতুন ইনিংসে ক্রিকেটার মুনিম শাহরিয়ার

নতুন ইনিংসে ক্রিকেটার মুনিম শাহরিয়ার

বিএনএ ডেস্ক: জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের ওপেনার মুনিম শাহরিয়ার। কনের নাম ইফাত কথা।

রোববার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে পোস্ট করে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মুনিম।

নববধু ইফাত কথা ময়মনসিংহের মেয়ে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মুনিম এই বিয়েকে ‘হঠাৎ’ বলে মন্তব্য করেছেন। সামনে ঘটা করে অনুষ্ঠান করার কথাও জানান তিনি।

কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের দলে আছেন ওপেনার মুনিম শাহরিয়ার। ২৬ জুলাই মধ্যরাতে দলের সাথে জিম্বাবুয়ে যাবেন তিনি। এখনও বাংলাদেশের হয়ে চমক দেখাতে পারেননি মুনিম। জিম্বাবুয়ে সফরে নিজের বিপিএলের ফর্ম দেখাবেন তিনি, এটাই বাংলাদেশি সমর্থকরা প্রত্যাশা করছেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী