30 C
আবহাওয়া
২:০০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর সমাধিতে ফেনী আ’লীগের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে ফেনী আ’লীগের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে ফেনী আ’লীগের শ্রদ্ধা নিবেদন

বিএনএ, ফেনীঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ফেনী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ।শনিবার(২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফেনী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এমপি।

পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এসময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মেদ, ফেনী জেলা পরিষদের প্রশাসক খায়রুল বাশার তপন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি-সহ ফেনী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের পাঁচশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, শনিবার বিকেলে টুঙ্গিপাড়া শেখ রাসেল শিশুপার্কে ফেনী পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এমপি।

ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি’র সঞ্চালনায় এ পরিচিতিসভায় ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মেদ-সহ দলীয় নেতৃবন্দ বক্তব্য রাখেন।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত