28 C
আবহাওয়া
৩:২৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে লকডাউনে ১৮৪ মামলা

চট্টগ্রামে লকডাউনে ১৮৪ মামলা


বিএনএ,চট্টগ্রাম: কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রাম নগরজুড়ে ১৮৪ মামলায় ৫২ হাজার ৭৯০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ জুলাই) দিনব্যাপী নগরীর ডবলমুরিং, সদরঘাট, পতেঙ্গা, ইপিজেড, বন্দর, হালিশহর, পাহাড়তলী, বায়েজিদ, আকবরশাহ, চকবাজার, বাকলিয়া, কর্ণফুলী, পাঁচলাইশ, খুলশী, চকবাজার, চান্দগাঁও, নিউমার্কেট ও নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ’র ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা আদায় করেন। পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি প্রতিপালনে সচেতন করেন।

নগরের পতেঙ্গা, ইপিজেড, বন্দর, ডবলমুরিং, সদরঘাট, খুলশী, বায়েজিদ, আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, মো. রাজিব হোসেন, মোজাম্মেল হক চৌধুরী, গালিব চৌধুরী, রেজওয়ানা আফরিন ও মাসুমা জান্নাত। এসময় তারা ৮৩ মামলায় ৩০ হাজার ৬৯০ টাকা জরিমানা আদায় করেন।

এদিকে নগরের বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, হালিশহর, পাহাড়তলী ও কর্ণফুলী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, আব্দুল্লাহ আল মামুন, প্রতীক দত্ত, নাঈমা ইসলাম ও মামনুন আহমেদ অনিক। এসময় তারা ৫২ মামলায় ১৪ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান ও সুজন চন্দ্র রায় নগরের হালিশহর ও পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে ১০ মামলায় ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ও প্লাবন কুমার বিশ্বাস নগরের চান্দগাঁও, পাঁচলাইশ ও খুলশী এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। তাছাড়া নগরের নিউমার্কেট ও নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়ার মুক্তার ও শান্তনু কুমার দাস। এসময় ১৯ মামলায় ৮ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেন তারা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু