34.3 C
আবহাওয়া
৫:৫৩ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » ৪৩ লাখ টাকা হজম করতে পারলেন না সিইউএফএল এমডি!

৪৩ লাখ টাকা হজম করতে পারলেন না সিইউএফএল এমডি!


বিএনএ, ঢাকা: বাংলাদেশে নিউজ এজেন্সি (বিএনএ)সহ বিভিন্ন গণমাধ্যম এর জোরালো ভূমিকার কারণে ৪৩ লাখ টাকা হজম করতে পারলেন না চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও উপ ব্যবস্থাপক (বানিজ্যিক) মো: কামরুল ইসলাম খন্দকার সিন্ডিকেট!

এবার ইলেকট্রনিক গভর্মেন্ট প্রকিউরমেন্ট (ই-জিবি)তে টেন্ডার ডাকতে বাধ্য হলেন। ২৪শে জুন সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে প্রধান রসায়নবিদ স্বাক্ষরিত এক চিঠিতে তৃতীয় দফায় এই ই-জিবি টেন্ডার দাখিলের নোটিশ জারি করা হয়। এতে সিইউএফএল –এর ঠিকাদারদের মধ্য স্বস্তি ফিরে এসেছে।

প্রসঙ্গত: চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এর ব্যাগিং, স্ট্যাকিং ও ক্লিনিংসহ আনুষঙ্গিক কাজের ঠিকাদার নিয়োগ এর প্রথম দফার দরপত্রে ১ কোটি ৮৭ লাখ টাকাকে ‘অতিরিক্ত দর’ হিসেবে চিহ্নিত করে দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী ব্যয় কমার কথা থাকলেও দ্বিতীয় দফায় উল্টো দর ওঠে ২ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ প্রথম দফার চেয়েও ৪৩ লাখ টাকা বেশি। আর এই অস্বাভাবিক উচ্চমূল্যের দরদাতা প্রতিষ্ঠান ‘আনোয়ারা ট্রান্সপোর্ট’-এর প্রতিই এমডির বিশেষ পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এক কথায়- ১ কোটি ৮৭ লাখ টাকায় ‘না’, ২ কোটি ৩০ লাখে। ‘

টেন্ডার প্রক্রিয়ায় ১০টি প্রতিষ্ঠান সিডিউল কিনলেও রহস্যজনকভাবে মাত্র দুটি প্রতিষ্ঠান—শাহ মোহসেন আউলিয়া এন্টারপ্রাইজ (২ কোটি ৩৫ লাখ টাকা) এবং আনোয়ার ট্রান্সপোর্ট (২ কোটি ৩০ লাখ টাকা)—দরপত্র জমা দিতে পেরেছে।

অভিযোগ উঠেছে, এমডির মনোনীত এই দুই প্রতিষ্ঠানের ভাড়াটে সন্ত্রাসীরা অন্য ৮টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কারখানায় প্রবেশ করতে বাধা দিয়েছে। ফলে প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট করে একটি সিন্ডিকেটের মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়ার পথ প্রশস্ত করা হয়েছিল। কিন্তু গণ মাধ্যমে সংবাদ প্রকাশ হ্ওয়ার পর বিসিআইসি ঘটনার সত্যতা পায়।

অবশেষে সিএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সিন্ডিকেট পিছু হটতে বাধ্য হয়। বাতিল করা হয় দ্বিতীয় দফা ডাকা সনাতন পদ্ধতির টেন্ডার। সরকারের ৪৩ লাখ টাকা সাশ্রয় হয়। যা ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও উপ ব্যাবস্থাপক (বানিজ্যিক) মো: কামরুল ইসলাম খন্দকার সিন্ডিকেট এর পকেটে যেত!

নিজের বদলি টেকাতে অবশেষে এবার ইজিবি এর মাধ্যমে তৃতীয় দফা টেন্ডার ডাকার সিদ্ধান্ত নিয়েছে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। যা আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ওয়েভসাইটে প্রকাশ করা হবে।

বিএনএ

Loading


শিরোনাম বিএনএ