24 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ওজন ঝরালেন অভিনেত্রী শাবনূর!

ওজন ঝরালেন অভিনেত্রী শাবনূর!

SHABNUR

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। অনেকদিন বিরতি দিয়ে সম্প্রতি শুরু করেছেন নতুন ছবির কাজ। ছবিটির নাম ‘রঙ্গনা’। ঘোষণা দিয়ে প্রথম ধাপের শুটিংও করেছেন এই অভিনেত্রী। কথা ছিল ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে। কিন্তু তা হয়নি। ছবিটির কাজই শেষ করতে পারেননি পরিচালক আরাফাত।

রোববার (২৩ জুন) ফেসবুকে শাবনূরের দুটি ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন-গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে ‘

ছবি দেখে বোঝা যাচ্ছে শাবনুর ওজন ঝরিয়েছেন। সেটাও চরিত্রের প্রয়োজনে। নতুন করে আবার দেখা যাবে তাকে।

এদিকে রঙ্গনা নিয়ে পরিচালক আরাফাত আরো বলেন, ‘রঙ্গনা’ দীর্ঘ বিরতির পর এই ছবি দিয়ে শাবনূর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এর মধ্যে প্রথম দফায় ছবিটির শুটিং করেছেন তিনি। গত মাসে ছবির শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। শাবনূর আপা দেশে ফিরলেই আমরা শুটিং শুরু করব।’

শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে। সেদিন এফডিসিতে হাজির হয়ে চলচ্চিত্রবন্ধু-সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে এই নায়িকাকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী