25 C
আবহাওয়া
১১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নিল ১১ অজগর

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নিল ১১ অজগর


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ১১টি অজগর বাচ্চা জন্ম হয়েছে। প্রায় ৬৫ দিন ধরে ইনকিউবেটরে রাখা ডিম ফুটে শুক্রবার (২৪ জুন) বাচ্চাগুলো জন্ম নেয় বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এ চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে জন্ম নিল অজগর বাচ্চা।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ জানান, ছানাগুলোকে ১ মাস ইনকিউবেটরে রাখা হবে। ১৫ দিন পর এরা চামড়া বদল করবে। ধীরে ধীরে এদের খাবার দেওয়া হবে। এরপর এদের প্রকৃতিতে ছাড়া হবে।

এর আগে, ২০২১ সালের ২৩ জুন ইনকিউবেটরে থাকা অজগরের ৩১টি ডিম থেকে ২৮টি বাচ্চা ফুটেছিল। পরে সেগুলো প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

তারও আগে, ২০১৯ সালের জুনে চট্টগ্রাম চিড়িয়াখানায় তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগরের বাচ্চা ফোটানো হয়, যা পরে বন্য পরিবেশে ছাড়া হয়। বাংলাদেশে সেবারই প্রথমবারের মতো ইনকিউবেটরে অজগর জন্ম নেয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!