28 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ৮শ’ ইয়াবাসহ নোয়াখালীর তোফাজ্জল গ্রেপ্তার

মিরসরাইয়ে ৮শ’ ইয়াবাসহ নোয়াখালীর তোফাজ্জল গ্রেপ্তার

মিরসরাইয়ে ৮শ’ ইয়াবাসহ নোয়াখালীর তোফাজ্জল গ্রেপ্তার

বিএনএ, মিরসরাই : মিরসরাই থানা পুলিশের অভিযানে ৮শ’ ইয়াবা বড়িসহ ধরা পড়েছে নোয়াখালীর তোফাজ্জল (৩৬)। শুক্রবার (২৪ জুন) দুপুর ২ টার দিকে মিরসরাই বাদামতলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তোফাজ্জল নোয়াখালীর সেনবাগ থানার কেশারপাড়, পশ্চিম পাড়ার (জহির উদ্দিন বেপারী বাড়ি) মৃত ইসমাইলের ছেলে।

মিরসরাই থানা পুলিশের দেয়া তথ্যে জানা যায়, শুক্রবার দুপুরে মিরসরাই থানার এসআই খাইরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মিরসরাই থানাধীন ১২নং খৈয়াছড়া ইউনিয়ের অন্তর্গত ০২নং ওয়ার্ডের চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের বাদামতলী বাজার মাথার ফখরুল ষ্টোর এর সামনে হতে ৮০০ ইয়াবা বড়িসহ তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, মিরসরাই থানাকে মাদক মুক্ত রাখার জন্য নিয়মিত অভিযান চলমান রয়েছে। মিরসরাইকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চলমান থাকবে।

এ সংক্রান্তে ধৃত আসামি বিরুদ্ধে মিরসরাই থানায় নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ২৪.কম/আশরাফ/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত