23 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » কানাডা আ’ লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহাদের মৃত্যুতে শোক 

কানাডা আ’ লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহাদের মৃত্যুতে শোক 

কানাডা আ' লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহাদের মৃত্যুতে শোক 

বিএনএ, ঢাকা  : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কনিষ্ঠতম বাকশাল সদস্য ও কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ  আহাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

সোমবার(২৪ মে) চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে এম এ আহাদের ইন্তেকালের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান মাহ্‌মুদ মুক্তিযুদ্ধ ও রাজনীতিতে প্রয়াত এম এ আহাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর শোকবার্তায় বলেন, এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা ও মরহুম জননেতা জহুর আহম্মদ চৌধুরীর মেয়ের জামাতা এম এ আহাদের কল্যাণকর কাজ তাঁকে স্মরণীয় করে রাখবে।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা