25 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

বোয়ালখালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

বোয়ালখালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক পার হতে গিয়ে পথচারীদের সামনে পড়ে ১২ ফুট লম্বা অজগর। মানুষের টানাটানিতে দিশেহারা অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম বাংলাদেশের এক সদস্য। বুধবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদ কমিশনার সড়কে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

উদ্ধারকারী আমীর হোসাইন শাওন বলেন, অজগরটি খালের পানিতে ভেসে ফায়ার সার্ভিস এলাকায় এসেছে বলে ধারণা করছি। সেটি খাল পাড়ে বিল হয়ে সড়ক পার হওয়ার সময় লোকজনের চোখে পড়ে। অনেকে অজগরটিকে মারধরও করেছে। খবর পেয়ে দ্রুত জনতার কবল থেকে উদ্ধার করি। বন বিভাগকে জানিয়েছি। অজগরটির ওজন প্রায় সাড়ে ১৭ কেজি। লম্বায় ১২ফুট।

এর আগে রাত ৮টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্টু সওদাগর বাড়ির উঠোনে সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ দেখতে পান লোকজন। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!