24 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


বিএনএ, নীলফামারী: নীলফামারীর ডিমলায় অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ডাংগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ডাঙ্গার হাট এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৪)। তারা দুজন বন্ধু।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এলাকার এক পরিচিতজনের মোটরসাইকেল নিয়ে ডাঙ্গারহাট থেকে গোমনাতী বাজারের দিকে যাচ্ছিলেন ওই দুই যুবক। দ্রুতগতিতে যাওয়ার সময় ডাঙ্গারহাট শহীদ মিনারের সামনে সড়কের বাঁকে একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লেগে গুরুতর আহত হন তাঁরা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, নিহত দুই যুবকের মরদেহ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে