31 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - মে ২৮, ২০২৬
Bnanews24.com
Home » নাটোরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রীর মুত্যু

নাটোরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রীর মুত্যু


বিএনএ, নাটোর:নাটোরের লালপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রী মারা গেছে।মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে ।

নিহতরা হলেন-লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া গ্রামের মৃত জোয়াকুল ইসলাম জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), বড়বাদকয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির (২৭) ও ছোটবাদকয়া গ্রামের ফজলু আলীর ছেলে বাবুল আলী (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ইজিবাইকটি লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ছয়জন গুরুতর আহত হন। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান।

লালপুর থানার ওসি মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ