31 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের ছুটি শেষে আজ থেকে খুলল অফিস

ঈদের ছুটি শেষে আজ থেকে খুলল অফিস


বিএনএ, ঢাকা:পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আজ (২৪ মার্চ) থেকে দেশের অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মে ফিরছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকে  লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা, অফিস সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।

রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তখন ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ।

ঈদের দীর্ঘ ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় নগরজীবনেও আবার কর্মচাঞ্চল্য ফিরে আসছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম