31 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বুর্জ খলিফায় রাশিয়ার পতাকা!

বুর্জ খলিফায় রাশিয়ার পতাকা!


বিএনএ,ডেস্ক : বিশ্বের উচ্চতম ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকে, রাশিয়ার ক্রোকাস সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে- রাশিয়ার পতাকার রঙে আলোকিত করা হয়।

YouTube player

রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে , বুর্জ খলিফার সম্মুখভাগে আরবি এবং ইংরেজিতে লেখা ছিল সংযুক্ত আরব আমিরাত রাশিয়াকে সমর্থন করে’। এই পদক্ষেপ নিয়েছে দুবাই কর্তৃপক্ষ এবং ডেভেলপমেন্ট কোম্পানি ইমার। কয়েক মিনিট ধরে চলে এই শ্রদ্ধা প্রদর্শন।

বুর্জ খলিফার পাশাপাশি খলিফা বিশ্ববিদ্যালয়ের ভবন, তেল কোম্পানি ‘আবু ধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি, প্রদর্শনী সংস্থা ‘আবু ধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টার’ এবং আরও কিছু ভবন রাশিয়ার পতাকার রঙে আলোকিত করা হয়েছিল।

সংহতির এই উদ্যোগ- যা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এবং আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন- সকল প্রকার সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের স্পষ্ট বিরোধিতা নিশ্চিত করে।

গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে শত শত মানুষ কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন। গান শুরু হওয়ার কয়েক মিনিট আগে সশস্ত্র ব্যক্তিরা থিয়েটারে ঢুকে পড়েন। তারা নির্বিচারে গুলি ছুড়তে শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। যদিও এর আগে এক পরিসংখ্যানে ১৪৩ জনের মৃত্যুর খবর বলা হয়েছিল।

এ ঘটনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বর্বর সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। মর্মান্তিক এ হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে রোববার (২৪ মার্চ) রাশিয়ায় জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি।

কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কিউবাসহ বিশ্বনেতারা। এদিকে এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

বিএনএ/ শামীমা চৌধুরী শাম্মী, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর