22 C
আবহাওয়া
১২:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাউফলে দুই শিক্ষার্থী হত্যায় ২ কিশোর গ্রেপ্তার

বাউফলে দুই শিক্ষার্থী হত্যায় ২ কিশোর গ্রেপ্তার

বাউফলে দুই শিক্ষার্থী হত্যায় ২ কিশোর গ্রেপ্তার

বিএনএ: পটুয়াখালীর বাউফলে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় সৈকত (১৪) ও সিফাত (১৪) নামের দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) ভোরে সিফাদকে সূর্যমনির ইন্দ্রকুল গ্রাম থেকে এবং সৈকতকে কালাইয়া থেকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার (২২ মার্চ) বাউফলের সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ (১৫), নাফিস (১৫) ও সিয়াম বিদ্যালয় থেকে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে তুচ্ছ ঘটনায় একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাইম, রায়হান, হাসিবুল, সৈকত ও সিফাত তাদের মারধর করে এবং একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারুফ ও নাফিস মারা যায়।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু