25 C
আবহাওয়া
৮:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের ইটের বদলে পাটকেল ছুড়ছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের ইটের বদলে পাটকেল ছুড়ছে রাশিয়া

রাশিয়া

বিএনএ বিশ্ব ডেস্ক: জাতিসংঘে রাশিয়ার মিশন থেকে ১২ কূটনীতিককে বহিষ্কারের বদলা নিচ্ছে রাশিয়া। দেশটিও যুক্তরাষ্ট্রের বেশ কিছু কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মস্ক টাইমস এ তথ্য জানায়।

রাশিয়া জানিয়েছে, রুশ কূটনীতিক বহিষ্কারের বদলা নিতে যুক্তরাষ্ট্রের বেশ কিছু কূটনীতিককে বহিষ্কার করা হবে। জাতীয় নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে গত মাসে জাতিসংঘ মিশন থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কার করে।

এদিকে গত সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করে। তলবের কারণ হলো- ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ অভিহিত করে জো বাইডেনের করা মন্তব্যের প্রতিবাদ জানানো।

পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আমরা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৩ মার্চ ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষিত কূটনীতিকদের একটি তালিকা পেয়েছি। পারসোনা নন গ্রাটার অর্থ হলো- একজন ব্যক্তি আর সমাদৃত বা গ্রহণযোগ্য নন।

তবে এ আদেশে কী পরিমাণ কূটনীতিকের নাম রয়েছে এবং কখন তাদের রাশিয়া থেকে বহিষ্কার করা হবে তা এখনও স্পষ্ট নয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন